ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে এক টন ওজনের ষাঁড় ‘লাল মিয়া’ কাঁপাবে কুরবানির হাট আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

    ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই
    গোলাম হাসনায়েন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন আর নেই। শনিবার ভোর ৫টায় পাবনা শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সাবেক এ এমপির।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী রাজনীতিবীদ গোলাম হাসনায়েন ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি উল্লাপাড়া গ্রামে তার নানা জমিদার মনির উদ্দিন আহমেদের বাড়িতে জন্মগ্রহন করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করেন। ১৯৬১ সালের ১০ এপ্রিল পাবনা জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। ষাটের দশকে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন।

    ১৯৭০ সালের পর মহান মুক্তিযুদ্ধ চলাকালে তার অবদান স্মরণীয়। ১৯৬৯ সালে উত্তরবঙ্গের স্পেশাল মার্শাল ল কোর্টের স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত হন তিনি।

    ১৯৭৭ সালে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন গোলাম হাসনায়েন। ১৯৮২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী তালিকাভুক্ত হন এবং উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তিনি মোকদ্দমা পরিচালনা করেন। বাংলাদেশের সংবিধানে যাদের সই রয়েছে তাদের মধ্যে অন্যতম গোলাম হাসনায়েন। ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ