ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আতঙ্কে উপকূলবাসী, সতর্ক প্রশাসন

     ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আতঙ্কে উপকূলবাসী, সতর্ক প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার উপকূলীয় এলাকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করেছে। যার ফলে ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্কে রয়েছে উপকূলবাসী। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।

    এ প্রসঙ্গে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান গনমাধ্যমকে বলেন, ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে আবহাওয়া পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখার জন্য।

    আজ শনিবার ভোর থেকে মেঘলা আবহাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেলা সাড়ে ৯টার দিকে হঠাৎ করে একটু রোদের ঝলকানি দেখা গেলেও মুহূর্তের মধ্য হারিয়ে যায়।

    ঘূর্ণিঝড় জাওয়াদ বেশি আতঙ্কে রয়েছে বেড়ি বাঁধের বাহিরে অবস্থিত পরিবারগুলো। একদিকে মেঘলা আবহাওয়ায় শীত জেঁকে আসা এবং জাওয়াদ এর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের বসতবাড়ি তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

    পানি উন্নয়ন বোর্ড আজ শনিবার বেলা ১২ টায় ২৪১সেন্টিমিটার পানি রেকর্ড করেছে, যা এখনও বিপৎসীমার নীচে রয়েছে। তবে রাতের জোয়ারে পানির চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষ তাদের পরিবার নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ