ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রয়োজনে জীবন দিতে রাজি ভিপি নুর

    প্রয়োজনে জীবন দিতে রাজি ভিপি নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের হামলা-মামলা করে থামিয়ে দিতে পারবেন না। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব।’

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    কয়েকটি দাবি তুলে নুর বলেন, ‘ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে, তেলের বর্ধিত দাম কমাতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি কিংবা মামলা দেওয়া হয়, তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব। আপনারা (সরকার) ভাবছেন, শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, আপনারা আমলে নিচ্ছেন না। কীভাবে আমলে নিতে হয়- তা আমাদের জানা আছে।’

    তিনি আরও বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে, সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার আগেই বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দেয় সরকার।

    নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

    সমাবেশ থেকে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভিপি নুর বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। দেশের মানুষ দুঃসহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তাই আগামীতে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিচার বিভাগ ও তিন বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ