ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে’

    ‘দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলেই দেশের প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে। সেই গতির সঙ্গে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

    শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি শিক্ষায় গুরুত্বারোপ করে আরও বলেন, উচ্চশিক্ষায় গুণগত মান উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না। আমরা দক্ষ মানবসম্পদ তৈরি করতে চাই।

    এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী ৩ সংসদীয় আসনের এমপি আয়েন উদ্দিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ