ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শিশু অপহরণের ১০ লাখ টাকা মুক্তিপণ মিটাতে চেয়েও মিললো লাশ

    শিশু অপহরণের ১০ লাখ টাকা মুক্তিপণ মিটাতে চেয়েও মিললো লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন চলাকালীন গত ২৮ নভেম্বর দুপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে অপহরণ হয় এক শিশু। এরপর পরিবারের সদস্যের কাছে ইন্টারনেট নাম্বারের মাধ্যমে দশলাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণ চক্রের সদস্যরা। অপহৃত শিশু ইয়ামিন (৮) উপজেলার বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর গ্রামের হাজী পাড়া এলাকার প্রবাসী জামাল মিয়ার ছেলে।

    পুলিশ ও স্বজনরা জানান, ইউপি নির্বাচনের দিন দুপুর থেকে ইয়ামিন নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করা হয়। ওইদিন সন্ধ্যায় শিশুর মা’ সামসুন্নাহার বেগমের মুঠোফোনে ফোন আসে ইয়ামিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত পেতে হলে ১লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

    এরপরদিন সামসুন্নাহারের কাছে আবার ফোন আসে মুক্তিপণ আরো বেশি দিতে হবে। এভাবেই তৃতীয়দিন চলে যায়। এক পর্যায় অপহরণ চক্রের সদস্যরা ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে প্রবাসীর স্ত্রী সামসুন্নাহারের কাছে।

    এদিকে অপহৃত ইয়ামিনকে জীবিত পেতে ১০লাখ টাকা মুক্তিপণ দিতেও রাজি হয় তার পরিবার। মুক্তিপণের টাকা দিতে ঢাকা সহ একাধিক স্থানে গিয়েও মিলেনি শিশু ইয়ামিন ও অপহণকারীর ঠিকানা। এবিষয়ে রায়পুরা থানায় একটি অপরণ মামলা করা হয়। এরপর অপহৃত শিশু ইয়ামিনকে উদ্ধার ও চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালায়।

    অবশেষে গ্রামের পাশে একটি ফসলী খেত থেকে শরীর বিকৃত অবস্থায় হাড় দেখা যাচ্ছে এমনবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

    রায়পুরা থানার পরিদর্শক (দতন্ত) গোবিন্দ সরকার জানান, শিশু ইয়ামিন অপহণের বিষয়ে থানায় একটি মামলা রুজু করেছেন তার মা’ সামসুন্নাহার। শুক্রবার সকালে শিশুটির মরদেহের খোঁজ মিলে। পরে তা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ