ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ‘রক্তক্ষরণ বেশি দিন চললে খালেদা জিয়া বাঁচবেন না’

     ‘রক্তক্ষরণ বেশি দিন চললে খালেদা জিয়া বাঁচবেন না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার রক্তক্ষরণ হচ্ছে, এভাবে রক্তক্ষরণ চলতে থাকলে তিনি বেশি দিন বাঁচবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

    ফখরুল বলেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা খালেদা জিয়ার নাগরিক অধিকার। সচেতনভাবে খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে। সব রাজনৈতিক দল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া কথা বলছে, তারপরেও সরকার অনুমতি দিচ্ছে না। রক্তক্ষরণ (লিভার সিরোসিস) বেশি দিন হলে খালেদা জিয়া বেশি দিন বাঁচবেন না।

    তিনি বলেন, খালেদা জিয়া আর গণতন্ত্র অবিচ্ছেদ্য অংশ, তাদের আলাদা করা যায় না। তাকে বিদেশে না পাঠালে দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।

    বিএনপির এ নেতা বলেন, বিএনপি সবার ভোট নিশ্চিতের ব্যবস্থা করলেও আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। সারাদেশে ক্ষমতাসীনরা নৈরাজ্য তৈরি করেছে। ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতার অর্জন ধ্বংস করে দিয়েছে তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ