ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পুলিশের হত‍্যাচেষ্টা মামলায় বরগুনা বিএনপির ১০ নেতাকর্মীর জামিন

    পুলিশের হত‍্যাচেষ্টা মামলায় বরগুনা বিএনপির ১০ নেতাকর্মীর জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে ২০ নভেম্বর কেন্দ্র ঘোষিত গণঅনশন চলাকালে পুলিশ  জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনকে আটক করে পুলিশ। এরপর আটক করা হয় আরও ৪ জনকে।

    বৃহস্পতিবার জামিন শুনানি শেষে বরগুনার মুখ‍্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম জামিন আবেদন মঞ্জুর করেন।

    পুলিশের সহকারী উপ পরিদর্শক রেজউল করিমের দায়ের করা পুলিশের কাজে বাধা ও হত‍্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগ ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম সিহাব, মিজানুর রহমান।

    আসামী পক্ষের আইনজীবী আব্দুল ওয়াসি মতিন ও আহসান হাবিব স্বপন জানান আদালত সন্তষ্ট হয়ে সকলের জামিন দিয়েছেন। আশা করি আজকেই তারা মুক্ত হবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ