ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

     বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ১৭৬ জন জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ১৪২ জন। এর আগের দিন (২৯ নভেম্বর) ৫ হাজার ২৬৬ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছিলেন।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৪৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৮৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৬০৬ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৮৩৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ৪১৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ১৭১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৫৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪১৩ জন।

    এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৮২ জন, তুরস্কে ১৯৬ জন, হাঙ্গেরি ১৯২ জন, মেক্সিকোতে ২৯৬ জন এবং ভিয়েতনামে ১৯৬ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ