ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ফেসবুকে পরিচয় থেকে প্রেমের ফাঁদ, অত:পর ধর্ষণ

    ফেসবুকে পরিচয় থেকে প্রেমের ফাঁদ, অত:পর ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় ফেসবুকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম আরিফ নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪।

    সোমবার আশুলিয়ার বসুন্ধরার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম আরিফ জামালপুর জেলার বাসিন্দা।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওই স্কুলছাত্রী আশুলিয়ার স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  

    গত ১৪ এপ্রিল বিয়ের আশ্বাসে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। এর পর বিয়ে না করে ওই ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেয় আরিফ। পরে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে একই ফ্ল্যাটে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে সে।

    র‌্যাব জানায়, গত ১৬ নভেম্বর ভুক্তভোগীর বাবা র‌্যাব ৪-এর কাছে একটি লিখিত অভিযোগ করেন। এর পর র্যা ব ৪-এর একটি গোয়েন্দা দল আসামিকে ধরতে তদন্ত শুরু করে এবং ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

    সিপিসি-২, র‌্যাব ৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ