ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন

    পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যার নেপথ্যকারী ও হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসির দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন করেছেন পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন। 

    মানববন্ধনে পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদুল্লাহ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মেরাজ শরিফ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সরিক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রণ দাশ গুপ্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দ্বীলিপ কুমার শীল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ অন্যান্যরা।  

    মানববন্ধনে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র । কোন অন্যায়কারী যেন ছেড়ে দেওয়া না হয়। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নাসির এতো ক্ষমতা কই পায়? তাকে এতো ক্ষমতা কে দেয়? তার ক্ষমতার উৎস খুজে দেখতে হবে। নিষ্ঠুর এ  হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার জনগণ সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আর নাসির মাওলানার ফাঁসি সহ তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বক্তারা। 


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ