ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • জন্মদিনেই বাসচাপায় প্রাণ গেলো ছাত্রের

    জন্মদিনেই বাসচাপায় প্রাণ গেলো ছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০২ সালের ২৯ নভেম্বর জন্ম হয় মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের। এ বছর এসএসসি পরীক্ষাও দিয়েছেন তিনি। কিন্তু কে জানতো জন্মদিনেই না ফেরার দেশে পাড়ি জমাবেন মাইনুদ্দিন।
    সোমবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল বাসের চাপায় নিহত হন তিনি।

    মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা আবদুর রহমান রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট।

    ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মাইনুদ্দিনের মা রাবেয়া বেগম। তিনি বলেন, জন্মদিনে ছেলে এভাবে চলে যাবে, ভাবতেই পারেনি।

    মৃত্যুর বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, মাইনুদ্দিন রাত ১০ টার দিকে রামপুরার ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিলো। অন্যদিকে আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল নামে একটি বাস দ্রুত গতিতে সেখান দিয়ে যাওয়ার সময় মাইনুদ্দিনকে ধাক্কা দেয়। এতেই তার মৃত্যু হয়।

    এরপরে লোকজন ধাওয়া দিয়ে প্রায় আধা কিলোমিটার দুরে গিয়ে বাসটিতে ধরতে সক্ষম হয় ও চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে তার আগেই বিক্ষুব্ধ জনতা ১২টি বাসে আগুন দেয় ও ভাংচুর করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ