ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিভাগীয় সদরে বিএনপির সমাবেশ আজ

    বিভাগীয় সদরে বিএনপির সমাবেশ আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে দুপুরে এ সমাবেশ হবে। এর আগে বিএনপি আটদিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসাবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে।

    এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতেই পারছে না। সব মানবিকতা বিসর্জন দিয়ে প্রতিহিংসা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে। সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

    রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ থেকে স্বচ্ছ ও অবাধ নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক রাজনীতি, মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, অন্যের প্রতি সম্মান মুছে ফেলার জন্যই খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে সরকার। পরিকল্পিতভাবে তাকে কারাবন্দি অবস্থায় অসুস্থ করা হয়েছে। সহানুভূতিশীল আচরণ তো দূরে থাক, তার মানবাধিকারও হরণ করা হয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান রিজভী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ