ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ৩ ডিসেম্বর বরিশালে সমাবেশে প্রধান অতিথি মির্জা আব্বাস

    বিএনপির সমাবেশ: ঢাকায় প্রধান অতিথি ফখরুল, চট্টগ্রামে মোশাররফ

    বিএনপির সমাবেশ: ঢাকায় প্রধান অতিথি ফখরুল, চট্টগ্রামে মোশাররফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দলের পক্ষ থেকে যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তাতে ঢাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা এবং ভাইস চেয়ারম্যানদের অন্য বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে।

    সোমবার (২৯ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  এ তথ্য জানিয়েছেন।

    শায়রুল বলেন, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় সমাবেশ নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    চট্টগ্রাম মহানগরের কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    শায়রুল জানান, ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা বিভাগীয় বিএনপি অফিসের সামনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেবেন। ময়মনসিংহ শহরের রেলওয়ে স্টেশন চত্বরে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম খান।

    সিলেট রেজিস্ট্রার মাঠের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। রংপুর বিএনপি অফিসের সামনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

    রাজশাহীর বাটার মোড়ে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান। কুমিল্লার সাগর পাড় সংলগ্ন বাদুর তলা রোডে সমাবেশে প্রধান অতিথি শামসুজ্জামান দুদু। আর আগামী ৩ ডিসেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা আব্বাস।

    এছাড়া প্রতিটি বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ