ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত,থানায় মামলা

    মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত,থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলা সজিব হাওলাদার (৩০) ও তার পিতা সেলিম হাওলাদার (৫০) গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত সেলিম হাওলাদার গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সজিব হাওলাদার বাদি হয়ে একই এলাকার মৃত. সিরাজুল হকের ছেলে আলতাফ হোসেনকে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও অজ্ঞাত ২ জনকে আসমী দিয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।সেলিম হাওলাদার উপজেলার পশুরিয়া গ্রামের মৃত. ফজলুল হক হাওলাদারের ছেলে। 

    মামলা সুত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেলে সেলিম হাওলাদার এর বাগানের মধ্যে প্রতিপক্ষ আলতাফ হোসেন ও তার লোকজন বাড়ি নির্মানের জন্য ইট,বালু খোয়া মজুদ করে। এতে তার বাগানের বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় সেলিম হাওলাদারের ছেলে সজিব ওই মালামাল সরিয়ে নিতে বললে তার ওপর অতর্কিত হামলা চালায়। সজিবকে বাঁচাতে তারা পিতা সেলিম হাওলাদার ও মা রেক্সনা বেগম এগিয়ে এলে তাদেরকেও এলাপাখারী পেটায়। এতে সেলিম হাওলাদারের হাত ভেঙে যায় ও সজিবের চোখের নিচে ধারালো অস্ত্রের কোপ লাগলে গুরুতর জখম হয়। এসময় রেক্সনা বেগমের গলার স্বর্নের চেইন ও সজিবের পকেটে থাকা দোকানের টাকা ছিনিয়ে নেয় হামলা কারিরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

    মঠবাড়িযা থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ