ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • এ বছর রাজধানীর সড়কে ঝরেছে ১১৯ প্রাণ

    এ বছর রাজধানীর সড়কে ঝরেছে ১১৯ প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের শুরু থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে।
    রোববার (২৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।


    তথ্যমতে, রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পথচারী ৬২ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী ২৪ জন। দুর্ঘটনায় ১৭২টি যানবাহন সম্পৃক্ত ছিল। বেশির ভাগ দুর্ঘটনা রাতে ঘটেছে।

    দুর্ঘটনার জন্য ১২টি কারণকে দায়ী করা হয়েছে। এর মধ্যে অপরিকল্পিত নগরায়ন ও অপ্রতুল সড়ক, একই সড়কে অযান্ত্রিক-যান্ত্রিক, স্বল্প ও দ্রুতগতির যানবাহনের চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।

    এ ছাড়া দুর্ঘটনা রোধে আটটি সুপারিশও করা হয়। এর মধ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার জনসংখ্যা কমানো, ঢাকার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শাখা জেলা ও বিভাগীয় পর্যায়ে খোলা, জেলা ও বিভাগী পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মজীবী মানুষের ঢাকামুখী স্রোত থামানোর কথা বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ