ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে: কাদের

    শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি এই মন্তব্য করেন।

    শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে। শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।

    তিনি আরো বলেন, গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।

    শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ