ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • আগুন নেভানো শেষে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

    আগুন নেভানো শেষে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    চট্টগ্রামের সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। তার নাম মো. মিলন।

    শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

    মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন।

    উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, সকালের দিকে সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে অন্য সদস্যদের সঙ্গে মিলনও আগুন নেভানোর কাজ করেন। আগুন নেভানোর কাজের শেষের দিকে মিলন আমাদের জানান, তার বুকে ব্যথা করছে।

    সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগুনে তার কোনো সমস্যা হয়নি বলেও জানান ফরিদ আহমেদ।

    সকাল সাড়ে দশটার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ