ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

     দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

    শুক্রবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসে মওলানা ভাসানীর দুই মেয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান।
     

    মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, আমি খালেদা জিয়াকে দেখতে সিসিইউতে গিয়েছিলাম। তিনি খুবই দুর্বল, আস্তে করে আমার সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়া তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

    ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে এসেছি। তার চিকিৎসকরা বলেছেন, তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশে তার জন্য আর কোনো চিকিৎসার ব্যবস্থা বা সুযোগ নেই। বিদেশে উন্নত চিকিৎসাই এখন একমাত্র ভরসা।

    তিনি বলেন, ইতোমধ্যে দেশের প্রথিতযশা চিকিৎসক ডা. জাফরউল্লাহ চোধুরীসহ জাতীয় নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার রহস্যজনকভাবে ওই আহ্বান নাকচ করে অমানবিক আচরণ করে চলছে।  

    মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায় সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন। তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতা-কর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন।  

    তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি।

    এসময় ভাসানীর পরিবারে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, হাবিব হাসান মনার, নাতনি সুরাইয়া সুলতানা।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ