ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

    পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
    পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা যুব মহিলালীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

    মানববন্ধনে জেলা যুব মহিলালীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি রিনা বেগম, শিবানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মুন্নি, খন্দকার লাভলী, প্রচার সম্পাদক শামিমা সুলতানা রোজি, সদস্য শাহানাজ চৌধুরী, মারুফা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুব মহিলালীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মানববন্ধননে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র । কোন অন্যায়কারী যেন ছেড়ে দেওয়া না হয়। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নাসির এতো ক্ষমতা কই পায়? তাকে এতো ক্ষমতা কে দেয়? তার ক্ষমতার উৎস খুজে দেখতে হবে। নিষ্ঠুর এ  হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আর নাসির মাওলানার ফাঁসি সহ  তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বক্তারা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ