ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যুক্তিযুক্ত: নানক

    বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যুক্তিযুক্ত: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার যে দাবি শিক্ষার্থীরা করছেন তাকে যুক্তিযুক্ত বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম  সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাতে ধানমন্ডিতে তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    তবে এসময় ছাত্রদের এই দাবিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি না করা হয় সে জন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। নানক বলেন, আমি মনে করি, হাফ ভাড়ার বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নৈতিক। অবশ্যই আমি এই দাবির সঙ্গে একমত। তবে এ বিষয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।
    তিনি বলেন, ১৯৬৯-৭০ সালে থেকে আমরা বাসে হাফভাড়া নিয়ে দাবি করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে দাবি অনুসারে ছাত্ররা অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ পায়। পরে স্বাধীন বাংলাদেশেও এভাবেই চলছিল। কাজেই বর্তমান প্রেক্ষপটে যখন বাস ভাড়া অনেক বেড়েছে তখন আমি মনে করি ছাত্রদের এ দাবি অত্যন্ত যুক্তিযুক্ত।
     
    তিনি বলেন, আমি সকল বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছাত্রদের এই দাবি মেনে নেওয়ার অনুরোধ জানাবো। এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দাবি যুক্তিযুক্ত হলেও এটাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি অবশ্যই যুক্তিযুক্ত না। আমি সকলের উদ্দেশ্যেই বলছি, বাস ভাড়াকে কেন্দ্র করে যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ