ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • বরগুনায় চেয়ারম্যান পদে পুনঃভোটে নৌকার প্রার্থী বিজয়ী

    বরগুনায় চেয়ারম্যান পদে পুনঃভোটে নৌকার প্রার্থী বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরগুনার এম.বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনঃ ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন আট হাজার ৩৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল আনারস প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৫৩ ভোট।

    গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এম.বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে সমান ভোট পান নাসির এবং বাদল। তারা উভয়েই পান পাঁচ হাজার ৭০০ ভোট। পরে এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পুনঃ ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।

    এ বিষয়ে এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ ভোটগ্রহণে রিটার্নিং অফিসার বরগুনার বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম বলেন, এম. বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনঃ ভোটগ্রহণে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এক হাজার ৬৮৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এম. বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনে ২২ হাজার ৮৭১ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে যথাযথভাবে ভোট প্রদান না করায় ১৭১টি ভোট বাতিল করা হয়েছে।

    এর আগে সকাল ৮টায় এম. বালিয়াতলী ইউনিয়নের নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

    ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৮ জন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়াও নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২ প্লাটুন র‌্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করে পুলিশের ৯টি মোবাইল টিম এবং ৩টি স্পেশাল টিম। এ ছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

    গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সর্বোচ্চ সমভোট পাওয়ায় বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদের পাশাপাশি আজ একই দিনে ভোটগ্রহণ হয়েছে দেশের ১৪ জেলার ১৫টি ইউনিয়নের ১২টি ওয়ার্ডের সদস্য পদে এবং ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ