ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আন্দোলন জোরদারে তৃণমূলে বার্তা বিএনপির

    আন্দোলন জোরদারে তৃণমূলে বার্তা বিএনপির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এ ইস্যুতে আন্দোলন জোরদার করতে ইতোমধ্যে তৃণমূলে বার্তা দিয়েছে দলটির হাইকমান্ড। তবে হঠকারিতা নয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভিন্ন কৌশলে এগোচ্ছে দলটি। এ মুহূর্তে দলীয় প্রধানের স্বাস্থ্যের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান নীতিনির্ধারকরা। এজন্য সমঝোতার পথ খোলা রেখে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করছেন তারা। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়ানো হচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।

    খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ইতোমধ্যে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সারা দেশের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। সোমবার স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা হয়। দু-এক দিনের মধ্যে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

    দলটির একাধিক নীতিনির্ধারক জানান, এই ইস্যুতে দলের নেতাকর্মীদের অধিকাংশই হরতাল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। কিন্তু এখনই এ ধরনের কর্মসূচিতে যেতে চায় না হাইকমান্ড। বড় আন্দোলনে যাওয়ার আগে টানা ছোট কর্মসূচি দিয়ে জনমত গড়ে তুলতে চায় বিএনপি। যাতে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন গড়ে ওঠে, সাধারণ মানুষও অংশ নেন। সূত্র জানায়, নিয়মতান্ত্রিক কর্মসূচির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়ানো হচ্ছে। প্রভাবশালী দেশগুলোর উচ্চদপস্থ কর্মকর্তাদের সঙ্গে দলের নেতারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি তুলে ধরছেন। সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিএনপির এক নেতা। সেখানে খালেদা জিয়ার অবস্থা তুলে ধরা হয়। এছাড়া এই ইস্যুতে ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদেরও চিঠি দিয়ে অবহিত করা হবে। বিএনপি নেতারা মনে করছেন, দেশগুলো এ বিষয়ে সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ