ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ৬৮ হাজার টাকায় বিক্রি হলো ৪৯ কেজি ওজনের কাতলা

    ৬৮ হাজার টাকায় বিক্রি হলো ৪৯ কেজি ওজনের কাতলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে ৪৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি জেলে শামছুল বেপারী এ মাছটি শিকার করেন।

    মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।
    সোমবার (২৬ এপ্রিল) মধ্যরাতে পদ্মা নদী থেকে মাছটি শিকার করে ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয়।

    আড়তদার মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামের স্কয়ার ও শিপিং ব্যবসায়ীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা দেওয়া হয়।

    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে যার কারণে ডিম পারতে এসব মাছ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ছোটাছুটি করে। এমন সময় জেলেদের ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ