ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং' গ্রুপের ৯ জন গ্রেপ্তার

    কিশোর গ্যাং ‘ভাইব্বা ল কিং' গ্রুপের ৯ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছিনতাই, চুরি ও চাঁদাবাজিও অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। কিশোর গ্যাং গ্রুপটির নাম ‘ভাইব্বা ল কিং’। তারা মূলত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে থাকে।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

    তিনি বলেন, তারা গত দুই বছর ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। এই গ্রুপে আরও সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    খন্দকার আল মঈন বলেন, ‘ছিনতাইয়ের শিকার মানুষ অভিযোগ করতে চায় না। এজন্য আসামিদের গ্রেপ্তার করতে কিছুটা সমস্যা হয়। তবে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওইসব এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করেছি। তারা ওইসব এলাকায় প্রায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা আক্রমণ করে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এসব ফুটেজ আমরা সংগ্রহ করেছি।’

    ‘ভাইব্বা ল কিং’ গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এরা ছাড়াও তিন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে।

    এই গ্রুপের সদস্যরা এক সময় ‘লেবেল হাই গ্যাং’ গ্রুপের সদস্য ছিল। ২০১৬-১৭ সালের দিকে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হয়। এরপর সেখান থেকে বেরিয়ে শরীফের নেতৃত্বে তারা ‘ভাইব্বা ল কিং’ গ্রুপ তৈরি করে।

    তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ