ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আইনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিএনপির ১৫ জ্যেষ্ঠ আইনজীবী

    আইনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিএনপির ১৫ জ্যেষ্ঠ আইনজীবী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ১৫ জন জ্যেষ্ঠ আইনজীবী।   মঙ্গলবার ১ টা ৩০ মিনিটে সচিবালয়ে মন্ত্রীর দফতরে যাবেন তারা।

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।  

    তিনি টেলিফোনে জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ ১৫ জন আইনজীবী দেখা করবেন।  খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ হবে।  

    প্রতিনিধি দলে থাকবেন— অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

    এর আগে রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন।  তিনি আইনজীবীদের একটি তালিকাও দেন মন্ত্রীকে।

     

    সূত্র. যুগান্তর


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ