ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস, সার্ভেয়ার প্রত্যাহার

    মঠবাড়িয়ায় ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস, সার্ভেয়ার প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আসাদ উল্ল্যাহ ভূমি অফিসকে ঘুষ বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘুষ বাণিজ্যের একটি অডিও ফাঁস হলে বিষয়টি মঠবাড়িয়ায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। ডিসিআর পাইয়ে দেয়ার নামে ঘুষ দাবি করায় এসিল্যান্ড অফিসে প্রকাশ্যে ঘুষ দেয়ার ঘটনাও ঘটেছে।
    এতে আতিক নামে একজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আসল রহস্য ওই আতিক নামের ভুক্তভোগীকে ডিসিআর পাইয়ে দিতে সার্ভেয়ারের ৫ লক্ষ টাকার ঘুষ দাবির অডিও ইতোমধ্যে ফাঁস হয়েছে। ভাইরাল ও ফাঁস হওয়া ঘুষ বাণিজ্যের অডিও এ প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে।

    জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা বাজারের মক্কা ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ আতিকুল ইসলাম ঘর ভাড়া নিয়ে ৩ বছর ধরে ওষুধের ব্যবসা করে আসছেন। ডিসিআর সূত্রে ওই ঘরের মালিক স্থানীয় মিজানুর রহমান বাবু নামে এক ব্যক্তি।
    মিজানুর রহমান বাবু ঢাকায় থাকার সুযোগে ওই ভিটির ডিসিআর নিতে একটি পক্ষ সক্রিয় হয়। তারা সংশ্লিষ্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মিজানুর রহমান বাবুর ডিসিআর সংক্রান্ত নথি গায়েব করে। পরবর্তীতে বাবু রাজস্ব দিতে গিয়ে নথি না থাকায় নবায়ন করতে পারেননি।

    এদিকে সুযোগবাদী চক্রটি স্থানীয় তহশিলদার ও মঠবাড়িয়া ভূমি অফিসের সার্ভেয়ার আসাদ উল্ল্যাহ’র যোগসাজশে আতিকের দখলে থাকা ভিটিটির ডিসিআর কেটে নেয়। ভিটি কেস নং-০৪ (এম) ২০২০-২১।

    ডিসিআর কাটার পর আতিককে ওষুধের দোকান গুছিয়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। আর এ চাপ প্রয়োগে প্রকাশ্যে আসে সার্ভেয়ার, অবৈধ ডিসিআরধারী এবং স্থানীয় কিছু প্রভাবশালীর নাম চলে আসে। এক পর্যায়ে গায়ের জোরে সম্প্রতি দোকানটি তালা মেরে আটকে দেয় তারা।

    এদিকে ওই ভিটির তালা খুলতে মরিয়া হয়ে ওঠেন ওষুধ ব্যবসায়ী আতিক। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সার্ভেয়ারের কথামত ঘুষ নিয়ে আসেন। ঘুষ লেনদেনের সময় পরিবেশ প্রতিকূল হওয়ায় সার্ভেয়ার নিজে সেফ থাকার জন্য কৌশলে আতিককে পুলিশের হাতে ধরিয়ে দেন। আতিক উপজেলার বড় শৌলা গ্রামের মালেক মাওলানার ছেলে।

    এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ উল্ল্যাহ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই অডিওটি এডিট করা।

    মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জানান, সার্ভেয়ার আসাদ উল্ল্যাহকে সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ