ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন

    পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর যুবলীগ। আজ সোমবার বেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌর যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
     
    মানববন্ধনে পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম ডি মেজবাহউদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুবলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মানববন্ধননে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র। কোন অন্যায়কারী যেন ছেড়ে দেওয়া না হয়। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নাসির এতো ক্ষমতা কই পায়? তাকে এতো ক্ষমতা কে দেয়? তার ক্ষমতার উৎস খুঁজে দেখতে হবে। নিষ্ঠুর এ  হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আর নাসির মাওলানার ফাঁসি সহ তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বক্তারা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ