ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রামেকে দুই হাজার সেট কীট উধাও, ​দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ

    রামেকে দুই হাজার সেট কীট উধাও, ​দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনার নমুনা পরীক্ষার কীট পাচার হয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

    সম্প্রতি এ অভিযোগ উঠলে কমিটি করে বিষয়টি তদন্ত করা হয়েছে। কমিটি দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে ল্যাব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে।

    এ দুই কর্মকর্তা হলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম হাসান এ লতিফ ও বৈজ্ঞানিক কর্মকর্তা হামিদ আহমেদ।

    রবিবার বিকালে তদন্ত কমিটি হাসপাতাল পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি স্বীকার করেছেন।

    জানা গেছে, সম্প্রতি ল্যাব থেকে প্রায় দুই হাজার সেট নমুনা পরীক্ষার কীট খোয়া যাওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

    খাতাকলমে হিসাব ঠিক থাকায় কমিটি কীট খোয়া যাওয়া প্রমাণ করতে পারেনি। তবে সাক্ষীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি দুইজনকে সরিয়ে দিয়ে বিষয়টির উচ্চতর তদন্তের সুপারিশ করেছে।

    হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘তদন্ত কমিটি একটা সুপারিশ করেছে। বিষয়টা আমরা দেখছি।’

    এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মকর্তা ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ