ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
  • বরগুনা বিএনপির ২২ নেতার নামে মামলা

     বরগুনা বিএনপির ২২ নেতার নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    বরগুনায় গণ-অনশন কর্মসূচীতে জেলা যুবদল ও ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২২ জন নেতাকর্মীর নামে  মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার রাতে উপ-পুলিশ পরিদর্শক (এস আই ) রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন । মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক অহেদুজ্জামান ওয়াসিম, মো. আউয়াল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা যুবদল নেতা সোহানুর রহমান সোহান, সুজন মৃধা, রাকিবুল ইসলাম রাকিব, মোহাম্মদ জামিল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন, সাইদুর রহমান সৈয়দ, সালে আরাফাত অশ্রু, বশির পঞ্চায়েত, মেহেদী হাসান রাসেল, জসিম খাঁন, মোহাম্মদ সোহেল, মানছু মেম্বার, জুয়েল প্যাদা, মেহেদী হাসান রনি, আরিফ রেজা।

    মামলার বাদী এস আই রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ২০ নভেম্বর সকালে রাস্তার দুপাশে নিরাপত্তায় থাকা পুলিশের ওপর হামলা করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

     

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ