ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
  • টিকা পাচ্ছেন সেই বেদেরা

    টিকা পাচ্ছেন সেই বেদেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    সংবাদ প্রকাশের পর করোনা টিকার আওতায় আসছে ভোলার লালমোহনের সেই বেদে পরিবারগুলো।

    রোববার (২১ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তালিকা তৈরির পর স্পটে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে বেদেদের টিকা দেওয়া হবে। মঙ্গলবার (২৩ নভেম্বরে) তারা টিকা পাবেন। ইউএনও আরও বলেন, গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা জানতে পেরেছি, বেদে সম্প্রদায়ের লোকজন টিকা পাননি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাই টিকা দেওয়ার ব্যবস্থা করবেন।

    উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রসঙ্গত, লালমোহন স্টেডিয়াম মাঠে কয়েক বছর ধরে বসবাস করছে কয়েকটি বেদে পরিবার। তৃণমূল পর্যায়ে টিকা কার্যক্রম চললেও এতদিন বেদেরা টিকা পাননি। এতে সংক্রমণ ঝুঁকিতে পড়েন তারা। এ নিয়ে ১৯ নভেম্বর (শুক্রবার) ‘কবে টিকা পাবেন লালমোহনের বেদেরা?’ গনমাধ্যমে শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ