ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

    সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে গ্রেফতারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    বেলা ১২টার দিকে বিক্ষোভ স্থলে শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, ‌‘সারাদেশে শিক্ষার্থীদের স্বার্থেই গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ ছাড়া, ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে এই সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

    বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যান্য দাবি
    ১. শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না
    ২. কলেজের সামনে ভালোভাবে গাড়ি থামাতে হবে

    ৩. মহিলা সিট নিশ্চিত করা
    ৪. সম্মানের সঙ্গে গাড়িতে উঠার ব্যবস্থা নিশ্চিত করা
    ৫. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা
    ৬. প্রত্যেক বাসস্টপে (রায়েরবাগ, শনিরআখরা, কাজলা, সাইনবোর্ড) সবধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠাতে হবে

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ