ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষ‌ণের হুম‌কি: সড়ক অবরোধ করে বিক্ষোভ

    হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষ‌ণের হুম‌কি: সড়ক অবরোধ করে বিক্ষোভ
    ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

    এর আগে গতকাল শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

    অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্ধেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে ওঠেন। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মকি দেন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি ওই ছাত্রী।

    তিনি আরো জানান, পর‌দিনেও তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ