ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রিন্টু-রিয়াজ-ফেরদৌস যাপ এর পরিচালক নির্বাচিত

    রিন্টু-রিয়াজ-ফেরদৌস যাপ এর পরিচালক নির্বাচিত
    যাপ এর নবনির্বাচিত পরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থা (যাপ) এর পরিচালক নির্বাচিত হয়েছেন সুন্দরবন নেভিগেশন কোম্পানির স্বত্ত্বাধিকারী ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সুরভী নেভিগেশন কোম্পানির পরিচালক রিয়াজ উল কবির এবং মেসার্স সালমা শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুরুল আহসান ফেরদৌস।

    শনিবার (২০ নভেম্বর) ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে যাপের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে তাঁরা পরিচালক নির্বাচিত হয়েছেন।

    জানা গেছে, সাইদুর রহমান রিন্টু ১৩৭, রিয়াজ উল কবির ১৩৬ এবং মঞ্জুরুল আহসান ফেরদৌস ১২৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা এসপি মাহবুব-বাদল পরিষদের হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এ পরিষদ থেকে ২৫ জনের মধ্যে ২৩ জন বিজয়ী হয়েছেন। আগামী ২২ নভেম্বর নির্বাচিতদের মধ্য থেকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হবে।

    প্রসঙ্গত, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থাটি দেশের বিভিন্ন নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান মালিকদের সংগঠন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ