ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সোমবার সারাদেশে বিএনপির সমাবেশ

    সোমবার সারাদেশে বিএনপির সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে দলটি।

    আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।


    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এইবার খালেদার মুক্তি কিংবা তাকে বিদেশে পাঠানোর অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

    এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন বিএনপির নেতাকর্মীরা।

    উল্লেখ্য, ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

    খালেদা জিয়ার অবস্থা ভালো নয় বলে বিএনপি থেকে জানানো হয়েছে। মানবিক স্বার্থে হলেও দলীয় প্রধানকে বিদেশ নিয়ে যেতে সরকারের অনুমতি চেয়েছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জরুরি এক সংবাদ সম্মেলনে জানান, সাবেক প্রধানমন্ত্রী জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ