ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • পিরোজপুরে ইসলামী ব্যাংকের পিরোজপুর শাখায় অগ্নিকাণ্ড

    পিরোজপুরে ইসলামী ব্যাংকের পিরোজপুর শাখায় অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ইসলমী ব্যাংক এর পিরোজপুর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে ব্যাংকের জেনারেটর থেকে অগ্নিসংযোগের সৃষ্টি হলে ৩০ মিনিটের বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

    পিরোজপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মোতালেব সরদার জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়ে দেখতে পাই ধোঁয়া বের হচ্ছে। দ্রুত মেশিন লাগিয়ে প্রথমে নিচ থেকে এবং পরে ছাদে ও ব্যাংকের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে খুব বেশি ক্ষতি হওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে পুরোপুরি পর্যবেক্ষণ না করে এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

    ইসলামী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান জানান, জেনারেটর থেকে জেনারেটর দিয়েই আগুন লেগেছে। আমরা ধোঁয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে অগ্নি নিরোধ সরঞ্জামাদী দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি কিন্তু জেনারেটরে তেল থাকার কারণে আগুন কিছুটা ছড়িয়ে পড়ে। তবে জেনারেটরের ছাড়া তেমন বড় কোন ক্ষতি হয়নি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ