ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মদের বোতল সামনে রেখে আ.লীগ প্রার্থীর গান

    মদের বোতল সামনে রেখে আ.লীগ প্রার্থীর গান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নিজাম ক্বারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    আলোচিত ভিডিওতে মনের সুখে নিজাম ক্বারীকে গান গাইতে দেখা যায়। এসময় তার সামনে একটি মদের বোতল ছিল।

    নিজাম ক্বারী উছমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কুলিয়ারচর শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    শনিবার উছমানপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা মো. শাকিল বলেন, নিজাম ক্বারীর ভিডিওটি দেখে আমি হতবাক হয়েছি। আমার জানামতে তিনি নিয়মিত মদপান করেন কিন্তু ইউপি নির্বাচনের আগে মদের বোতল সামনে রেখে এমনভাবে গান গাইবেন ভাবতে পারিনি।

    আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এবিষয়ে নিজাম ক্বারীরকে তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ