ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা নেই’

    ‘বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা নেই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে।

    ‘তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।’

    তিনি আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন।

    আনিসুল হক বলেন, বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

    আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।

    এ সময় অন্যদের মধ্যে আখাউড়া পৌর মেয়র ও  উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ