ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • চাঁদপুরে আ.লীগ ও যুবলীগের ১৯ নেতা বহিষ্কার

    চাঁদপুরে আ.লীগ ও যুবলীগের ১৯ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৯ আওয়ামী লীগ ও এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    শুক্রবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
     
    বৃহস্পতিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ফতেপুর পূর্ব ইউনিয়নের আট, সুলতানাবাদ ইউনিয়নের চার, বাগানবাড়ি ইউনিয়নের তিন, সাদুল্ল্যাপুর ইউনিয়নের একজন, ষাটনল ইউনিয়নের একজন ও ফরাজীকান্দি ইউনিয়নের একজন, একলাশপুর ইউনিয়নে একজন রয়েছেন।

    বহিষ্কৃতরা হলেন সুলতানাবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।

    ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাজাহান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মজিদ বেপারী (মধু)।

    বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু, ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

    সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবাইর আজম পাঠান স্বপন। ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কামাল হোসেন গাজী। একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম লিমন।

    বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তারা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রেরিত পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক উল্লিখিত সবাইকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল। এমতাবস্থায় তারা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবীর পরিচয় প্রদান করতে পারবেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ