ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
  • জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক

    জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক
    জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ ২ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার।

    শুক্রবার বেলা দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও  তার স্ত্রী মিনারা বেগম (৩৮)।
    স্থানীয় নুরুল আমিন জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১ হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হলে পাথরঘাটা ও বামনা পুলিশকে খবর দিলে তারা মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

    অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, মামুনকে জিজ্ঞাসাবাদ করলে পাথরঘাটার তার বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেয়।

    এরপর পাথরঘাটা ও বামনা থানার যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা ২ নং ওয়ার্ডের আবদুল খালেক খলিফার বসত ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। আটককৃতদের বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ