ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
  • জ্যোৎস্না বিলাসে শ শ ফানুস

    জ্যোৎস্না বিলাসে শ শ ফানুস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    নদীতে সন্ধ্যায় প্রজ্বলিত প্রদীপ ভাসিয়ে মূল উৎসব শুরু হয়। রাত পর্যন্ত চলে বাউল গান, কবিতা। জ্যোৎস্নায় আলোকিত আকাশে ওড়ানো হয় শ শ ফানুস।

    বরগুনা সদরের বিষখালী নদীর নলী বন্দর চরে হয়ে গেছে জ্যোৎস্না উৎসব। জ্যোৎস্না বিলাস নামে এই আয়োজন করে স্থানীয় সংগঠন নলী বন্দর যুব সমাজ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মূল উৎসব হলেও দুপুর থেকেই শুরু হয় উদযাপন। স্থানীয়দের নিয়ে দুপুরে হাঁড়ি ভাঙা, বালতিতে বল নিক্ষেপের মতো বিভিন্ন খেলার আয়োজন করে সংগঠনটি।

    নদীতে সন্ধ্যায় প্রজ্বলিত প্রদীপ ভাসিয়ে মূল উৎসব শুরু হয়। রাত পর্যন্ত চলে বাউল গান, কবিতা। জ্যোৎস্নায় আলোকিত আকাশে ওড়ানো হয় শ শ ফানুস।

    স্থানীয় ইউপি সদস্য সুমন মল্লিক বলেন, ‘সবাইকে নিয়ে জ্যোৎস্না বিলাসের আয়োজন করা হয়েছে। বালুচর, জল ও জ্যোৎস্নার টানে ছুটে এসেছেন সৌন্দর্য পিপাসু দূরদূরান্তের পর্যটকরা।’

    তিনি আরও জানান, এই চরকে পর্যটকদের কাছে পরিচিত করতেই জ্যোৎস্না উৎসবের আয়োজন করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ