ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরগুনার আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা আজ (শুক্রবার) আমতলী সরকারি একে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    আজ বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমি ফাইনাল খেলায় উপজেলার গুলিশাখালী ইউনিয়ন একাদশ বনাম আমতলী সদর ইউনিয়ন একাদশ মুখোমুখী হয়। খেলায় উভয় দলের হয়ে নাইজেরিয়ান, ঘানা ও জাতীয় দলের একাধিক খেলোয়াররা অংশ নেয়। খেলা উপভোগ করার জন্য ওই দুই ইউনিয়নের ৫ সহাস্রাধিক সমর্থকরা দুপুরের পর থেকেই খেলার মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে সাপোর্ট দেয়। চরম উত্তেজনা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ ওই খেলায় ৪-১ গোলে গুলিশাখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে আমতলী সদর ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় যোগ্যতা অর্জণ করেন।  

    খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি একেএম মিজানুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম. মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম মিয়া প্রমুখ।

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ