ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • পিরোজপুরে যুবলীগ নেতা হত্যাকাণ্ড, প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে

    পিরোজপুরে যুবলীগ নেতা হত্যাকাণ্ড, প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে
    আসামী মোঃ নাছির উদ্দিন মাতুব্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন মাতুব্বরকে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন পিরোজপুরের একটি আদালত।  

    বৃহস্পতিবার এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। আগামী ২১-২৩ নভেম্বর নাছিরকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আলী রেজা।

    জানাযায়, গত ৭ নভেম্বর ফয়সাল মাহাবুব শুভ দলীয় নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের প্রচারণায় যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে। সেখান থেকে ফেরার পথে মল্লিক বাড়ি বাসস্ট্যান্ডে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সাথে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শুভ। এরপর তাকে সেখান থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই গত ১৫ নভেম্বর রাতে মারা যায় শুভ।

    শুভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই দিন রাতেই পুলিশ নৌকার বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বর সহ ১০ জনকে আটক করে। পরের দিন ৮ নভেম্বর নৌাকা প্রতীকের প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ভাই মো. মোজাম্মেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে নাছির সহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় প্রধান আসামি করা হয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাতুব্বরকে। পরে তাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ