ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • পিরোজপুরে যুবলীগ নেতার জানাযায় হাজারো জনতার ঢল

    পিরোজপুরে যুবলীগ নেতার জানাযায় হাজারো জনতার ঢল
    পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের জানাযায় হাজারো জনতার ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে শেষ বিদায় জানাতে জেলা ঈদগাহ মাঠে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। বুধবার (১৭ নভেম্বর) পিরোজপুর শহরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

    পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক আইনজীবী এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেকসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশায় নৌকা মার্কার নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে শহরে ফেরার পথে গুলিবিদ্ধ হন শুভ। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে শুভর মৃত্যু হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ