ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় গ্রেপ্তার ১
    মঠবাড়িয়ায় এসিল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে ঘুষ দেয়ার চেস্টার অভিযোগে আতিকুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার সন্ধায় ওই ঘুষের টাকাসহ আতিকুর রহমানকে গ্রেপ্তার করে। সে উপজেলার বড়শৌলা গ্রামের আব্দুর মালেক মিয়ার ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, আতিকুর রহমান নিজেকে নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় মঠবাড়িয়া ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাকে অবৈধ তৎবির করতে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। জনৈক জহিরুল ইসলামকে সরকারি একসনা বন্দবস্ত দেয়া ১০ বর্গ মিটার জমি নিজ নামে লীজ নেয়ার জন্য মঙ্গলবার সন্ধায় আতিকুর রহমান এসিল্যান্ড সাখাওয়াত জামিল সৈকতকে তার কার্যলয়ে ঘুষ গ্রহনের জন্য চাপ দেয়। এসময় এসিল্যান্ড এর সাথে ত্বর্কের এক পর্যায় অন্যান্য কর্মকর্তারা ছুটে এলে তাদের ধাক্কা দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘুষের টাকাসহ আতিকুর রহমানকে আটক করে।

    এঘটনায় ভূমি অফিসের সার্ভেয়ার আতিক উল্যাহ বাদি হয়ে সরকারি কাজে বাঁধা ও ঘুষ গ্রহণে চাপ প্রয়োগের অভিযোগ এনে আতিকুর রহমান এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মঙ্গলবার রাতেই একটি মামলা দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আতিকুর রহমানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ