ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • বরগুনা

    কন‍্যাসন্তান জন্ম দিয়েছে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

    কন‍্যাসন্তান জন্ম দিয়েছে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় কন্যাসন্তান জন্ম দিয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী।

    এমন ঘটনায় তোলপাড় চলছে এলকাবাসীর মধ‍্যে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম দেয় ওই কিশোরী। ছাত্রীর অভিযোগ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত যুবক।

    কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে একই ইউনিয়নের বেল্লাল শিকদারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে  ওঠে নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন বেল্লাল। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি সে পরিবার কাছে গোপন রাখে।পরে পরিবারের সবাই বিষয়টি বুঝতে পারে। সোমবার সকালে প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

    কিশোরীর মা বলেন, ‘ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিল না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।’

    স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা শারমিন বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুলপড়ুয়া কিশোরী একটি কন্যান্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ