ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মঠবাড়িয়ায় মেজর পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে, গ্রেফতার ২

    মঠবাড়িয়ায় মেজর পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে, গ্রেফতার ২
    আটক মাসুম চৌধুরী আপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠাড়িয়ায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এক কলেজ ছাত্রীকে বিয়ে করেছে মাসুম চৌধুরী আপন (৩৭) নামে এক প্রতারক। প্রতারক মাসুম সিরাজগঞ্জের কাজিপুর থানার পূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। এঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে প্রতারক মাসুম ও ঘটক সেলিনাকে আসামী করে রোববার মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

    মামলা সূত্রে জানাগেছে, ঘটক সেলিনা বেগম ওই কলেজ ছাত্রীর পাশ্ববর্তী তুষখালী ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি সে সেনাবাহিনীর ভূয়া মেজর প্রতারক মাসুমকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে খালাতো ভাই পরিচয় দিয়ে অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এ সময় মাসুম নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন এবং তার দুই বোন ডাক্তারি পেশায় নিয়োজিত বলে জানান। এতে ওই কলেজ ছাত্রীর পরিবারের লোকজন বিয়েতে রাজি হয়ে যায় এবং ১লা নভেম্বর ঢাকা যাত্রাবাড়ির অজ্ঞাতনামা এক কাজী অফিসে বসে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। ৬ নভেম্বর ভূয়া মেজর প্রতারক মাসুম ওই কলেজ ছাত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি মঠবাড়িয়া ফুলঝুড়িতে বেড়াতে আসে। এরপর তার প্রমোশনের কথা বলে শ্বশুর বাড়ির লোকজনের কাছে ৪ লাখ টাকা দাবী করে। তখন তার কথাবার্তা সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেজর পরিচয়দানকারী মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে না পাড়ায় আটক করে থানায় নিয়ে আসে।
    মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুম একজন প্রতারক। সে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ে করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে কখনো সিকিউরিটি গার্ড আবার কখনো নিজেকে জুট ব্যবসায়ী দাবী করেন।
    মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আঃ হক জানান, মেজর পরিচয়দানকারী মাসুম ও ঘটক সেলিনাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ