ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাথরঘাটায় খালের পাড় থেকে ৭টি হরিণের চামড়া ও মাংশ উদ্ধার

    পাথরঘাটায় খালের পাড় থেকে ৭টি হরিণের চামড়া ও মাংশ উদ্ধার
    হরিণের চামড়া ও মাংশ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় পরিত্যাক্ত অবস্থায় খালের পাড় থেকে ৭ টি হরিণের চামড়া ও মাংশ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

    কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সাথে জড়িত চোরা কারবারিরা বড় একটি চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হরিনঘাটা খাল সংলগ্ন এলাকায় অবস্থান নেয়া হয়। পরে রাত ১১টার দিকে হরিণঘাটা খালের পাড় থেকে ৭ টি হরিণের চামড়া ও দশ কেজি গোস্ত জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্বব হয়নি। তিনি আরো জানান, জব্দকৃত হরিনের গোস্ত ও চমড়া পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ