ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হরিণের চামড়া-কাঁচা মাংস উদ্ধার

    হরিণের চামড়া-কাঁচা মাংস উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীসংলগ্ন চরলাঠিমারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া ও মাংস উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড।

    স্টেশন কমান্ডার পাথরঘাটা লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে রোববার রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।

    এ সময় সাতটি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

    স্টেশন কমান্ডার বলেন, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরা কারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা এলাকার হরিণঘাটা খালসংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালাই।

    পরে রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খালের পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করা হয়।

    তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ