ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সিসিইউতে খালেদা জিয়া

    সিসিইউতে খালেদা জিয়া
    ফাইল ছবি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। বিএনপির একটি সূত্র  এই তথ্য নিশ্চিত করেছে।

    বিএনপির ওই সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে যান। এর এক ঘণ্টার মধ্যে ডাক্তার এফ এম সিদ্দিকী, ডাক্তার সামসুল আরেফিন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন হাসপাতালে যান। রাত দেড়টার দিকে মির্জা আব্বাসও সেখানে যান। এর আগে থেকেই ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি সেখানে ছিলেন। পরে রাত আড়াইটার দিকে খালেদা জিয়াকে এন্ডোসকপির জন্য হাসপাতালটির ৮ তলায় নেওয়া হয়। পরে পরীক্ষা শেষে তাঁকে ৪ তলার সিসিইউতে রাখা হয়েছে।

    এর আগে চিকিৎসার ফলোআপের জন্য গতকাল শনিবার বিকেলে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালটির ব্লক ‘বি’-এর সাত হাজার ২০৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

    এর আগে জ্বরে আক্রান্ত হলে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। তার আগে করোনায় আক্রান্ত হলে, ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ