ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • বসতঘর, রান্নাঘর ও গাছে হঠাৎ জ্বলে উঠছে রহস্যপূর্ণ আগুন!

    বসতঘর, রান্নাঘর ও গাছে হঠাৎ জ্বলে উঠছে রহস্যপূর্ণ আগুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের কয়েকটি বাড়ির বসতঘর, রান্নাঘর ও গাছে প্রায় এক মাস ধরে হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে রহস্যপূর্ণ আগুন! কেউ জানে না এ আগুনের উৎস। ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাড়ির লোকজন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে। পুরুষরা দৈনন্দিন কাজ বাদ দিয়ে বাড়ি পাহারা দিচ্ছেন।

    এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গোট ১৪ অক্টোবর সন্ধ্যার পর আবদুর রহিমের ঘর থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে লোকজন গিয়ে আগুন জ্বলতে দেখে নিয়ন্ত্রণে আনেন। এভাবে প্রতিদিন কোনো না কোনো ঘরে আগুন জ্বলে ওঠে। রহস্যপূর্ণ এ আগুনের খবর পেয়ে গণমাধ্যম ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া সামগ্রী দেখতে পান। এ পর্যন্ত এক মাসে ১০টি ঘরে একই রকম ঘটনায় পরিধেয় কাপড়, বালিশ, জাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক গৃহবধূর হাত ঝলসে গেছে।

    বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হঠাৎ করে আগুন লাগার এ ঘটনা নতুন নয়। দেশের অনেক স্থানেই এ ধরনের ঘটনা শোনা যায়। বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,  বিষয়টি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানতে বলা হয়েছে।অনেক ক্ষেত্রে মিথেন গ্যাসের প্রভাবেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ